২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় জাল টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ৪

কুমিল্লার দাউদকান্দি উপজেলার টোলপ্লাজা এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে জাল টাকা তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় জাল টাকা তৈরির সরঞ্জাম, পাঁচটি মোবাইল সেট এবং নগদ দুই লাখ ৬০ হাজার টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের অসাদুজ্জামান (৫০), নেত্রকোনার রুবেল (৩০), কুমিল্লার আলমগীর (২৮) এবং নেত্রকোনার মিজানুর রহমান (২৯)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 06:17 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

কুমিল্লা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দাউদকান্দি উপজেলার টোলপ্লাজা এলাকা থেকে বৃহস্পতিবার বিকেলে জাল টাকা তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় জাল টাকা তৈরির সরঞ্জাম, পাঁচটি মোবাইল সেট এবং নগদ দুই লাখ ৬০ হাজার টাকা। গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের অসাদুজ্জামান (৫০), নেত্রকোনার রুবেল (৩০), কুমিল্লার আলমগীর (২৮) এবং নেত্রকোনার মিজানুর রহমান (২৯)। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, বিকেল ৩টার দিকে উপজেলার টোলপ্লাজা এলাকার একটি আবাসিক হোটেল থেকে বিভিন্ন মালামালসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় দাউদকান্দি থানায় মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৫ ঘ.