২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আজাদকে হাসপাতালে ভর্তি, নির্যাতনের অভিযোগ পরিবারের

আজাদ গ্র"পের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে পুলিশ হেফাজতে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। চিকিৎসার জন্য বৃহস্পতিবার আজাদকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 03:40 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আজাদ গ্র"পের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে পুলিশ হেফাজতে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা। চিকিৎসার জন্য বৃহস্পতিবার আজাদকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গ্র্যান্ড আজাদ হোটেলে এক সংবাদ সম্মেলনে আজাদের তিন ছেলে-মেয়ে এ অভিযোগ করেন। তার স্ত্রী বিলকিস জাহানও এ সময় উপস্থিত ছিলেন। আজাদের ছেলে জিয়াউর রহমান আজাদ বলেন, "আমার বাবাকে নির্যাতন করা হয়েছে। তার ডান হাঁটুতে রক্ত জমাট বেঁধে আছে। এছাড়া কোমরে ও বাম পায়ের আঙ্গুলেও ব্যাথা রয়েছে।" তিনি বলেন, "সম্ভবত তার কোমরে লাথি মারা হয়েছে। মেরুদণ্ডে আগে থেকেই ব্যাথা ছিল। এখন কোমরে আঘাতের ফলে ব্যাথা আরও বেড়ে গেছে।" চিকিৎসার জন্য বৃহস্পতিবার আজাদকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে তার মেয়ে তানজিনা আজাদ বলেন, "আমার বাবা পুলিশ কর্মকর্তা গোলাম সারওয়ারকে মারধর করেননি। উল্টো ওই কর্মকর্তা আমার বাবার ব্যক্তিগত কক্ষে ঢুকে পুলিশ পরিচয় দিয়ে তার ভাইয়ের চাকরির জন্য তদবির করেন এবং চাকরি না দেওয়া হলে দেখে নেওয়ার হুমকি দেন। এ সময় বাবা তার নিরাপত্তা কর্মীদের ফোন করে পুলিশকে খবর দিতে বলেন। তখন গোলাম সারওয়ার দৌঁড়ে পালানোর চেষ্টা করে মেঝেতে পড়ে আঘাত পান।" আজাদের ছেলে-মেয়েরা ক্ষমা চেয়ে পুলিশ কর্মকর্তা সারওয়ারের সাক্ষর করা একটি কাগজ সাংবাদিকদের দেখান। ওই কাগজে বিনা অনুমতিতে কলিং বেল চেপে আজাদের ব্যক্তিগত কক্ষে ঢোকার জন্য সারওয়ার ক্ষমাপ্রার্থী বলে উল্লেখ করা হয়েছে। কাগজটি দেখিয়ে তানজিনা বলেন, একজন মানুষ ক্ষমা চাওয়ার পর আবার কী কারণে আমার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা করতে পারেন তা আমাদের বোধগম্য নয়। মনে হচ্ছে সে (সারওয়ার) এই চিঠিটি দিয়ে নাটক সাজানোর চেষ্টা করেছে। তিনি আরও বলেন, "আমার বাবার ধারণা তার অজ্ঞাত শত্র"রা তাকে নাজেহাল করার জন্যই পুলিশের সঙ্গে হাত মিলিয়ে এই ষড়যন্ত্র করেছে।" আজাদের ছোট মেয়ে অনামিকা আজাদ বলেন, আমরা বাবাকে বাংলাদেশে তার সব সম্পদ বিক্রি করে বিদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছি। আমাদের চরমভাবে অপমান করা হয়েছে। এই অপমান ঘোচানোর জন্য আমরা তাকে এই কঠোর সিদ্ধান্ত নিতে বলেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির সদস্যরা তাদের সঙ্গে দেখা করেছে বলে জানান আজাদের পরিবারের সদস্যরা। নিজ মালিকানাধীন গ্র্যান্ড আজাদ হোটেলে পুলিশ কর্মকর্তা গোলাম সারওয়ারকে মারধরের কথিত অভিযোগে দায়ের করা মামলায় ২৭ আগস্ট রাতে আজাদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে এক দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। রোববার পুলিশ কর্মকর্তাকে মারধরের মামলায় জামিন পাওয়ার পর ওইদিনই অন্য একটি জালিয়াতির মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। দুটি মামলায় জামিনের পর বুধবার সন্ধ্যায় তিনি কারাগার থেকে ছাড়া পান। ছাড়া পাওয়ার পরপরই তার বাসায় তাকে দেখতে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। আজাদকে গ্রেপ্তারের ঘটনা খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্মসচিবকে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। আবুল কালাম আজাদ 'আজাদ গ্র"পে'র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং আজাদ প্রোডাক্টস ও গ্র্যান্ড আজাদ হোটেলের স্বত্বাধিকারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএনএস/এইচএ/২১৫৫ ঘ.