ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিডিআর বিদ্রোহের বিচার সেনা আইনে করা যাবে কিনা তা জানতে চেয়ে রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের ওপর শুনানি শেষ হয়েছে। আপিল বিভাগ এখন রেফারেন্সটির বিষয়ে মত দেবে।
ষষ্ঠ দিন বৃহস্পতিবার শেষ অ্যামিকাস কিউরিয়া এ এফ এম মেসবাহউদ্দিন এবং এ এফ হাসান আরিফের বক্তব্য শোনে আপিল বিভাগ। (বিস্তারিত আসছে)
মেসবাহউদ্দিন তার বক্তব্য শেষ করলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সমাপনী বক্তব্য দেন।
এরপর আপিল বিভাগ অ্যামিকি কিউরিয়াদের ধন্যবাদ জানিয়ে শুনানির সমাপ্তি ঘোষণা করেন।
তবে প্রধান বিচারপতির নেতৃত্বে ১১ বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগ এখনও মতামত জানায়নি।
কবে আপিল বিভাগ মতামত পাঠাতে পারেন - অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চাওয় হলে তিনি সাংবাদিকদের বলেন,"আপিল বিভাগ রাষ্ট্রপতির কাছে মতামত পাঠাবেন। কবে পাঠাবেন তা আদালতের বিষয়। তবে প্রকাশ্য আদালতে মতামত দেওয়ার বিধান নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২১৫৫ঘ.
bdnews24