২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ২ বিলিয়ন ডলার প্রয়োজন: হাসিনা

জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতি কাটাতে স্বল্পোন্নত (এলডিসি) দেশগুলোর জন্য দুই বিলিয়ন মার্কিন ডলার তহবিলের প্রয়োজনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তহবিলে অর্থের যোগান দিতে ধনী দেশ এবং দাতা গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি প্রযুক্তিগত সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (সিআইসিজি) বৃহস্পতিবার বিশ্ব জলবায়ু সম্মেলন-৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে শেখ হাসিনা এ আহ্বান জানান। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 02:55 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতি কাটাতে স্বল্পোন্নত (এলডিসি) দেশগুলোর জন্য দুই বিলিয়ন মার্কিন ডলার তহবিলের প্রয়োজনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তহবিলে অর্থের যোগান দিতে ধনী দেশ এবং দাতা গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি প্রযুক্তিগত সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। সুইজারল্যান্ডের জেনেভা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (সিআইসিজি) বৃহস্পতিবার বিশ্ব জলবায়ু সম্মেলন-৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে শেখ হাসিনা এ আহ্বান জানান। তথ্য অধিদপ্তর থেকে ফ্যাক্সযোগে পাওয়া প্রধানমন্ত্রীর ভাষণের কপি থেকে একথা জানা গেছে। সম্মেলনের উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন৷ বান কি মুন জলবায়ু নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর কাজ দ্রুততর করার আহ্বান জানিয়ে বলেন, "এ ব্যাপারে নিষ্ক্রিয় হয়ে থাকলে ২১০০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২ মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। আর এ কারণে সৃষ্টি হতে পারে অর্থনৈতিক ধস। এতে ছোট দ্বীপরাষ্ট্র, ব-দ্বীপের দেশগুলো এবং টোকিও, নিউ অরলিন্স অথবা সাংহাইরে মতো শহরগুলো হুমকির মুখে পড়বে।" জেনেভায় বিশ্ব জলবায়ু সম্মেলনে ১৫৫টি দেশ অংশ নিচ্ছে। পৃথিবীতে পরিবেশবান্ধব উন্নতির আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, "জলবায়ু পরিবর্তনের কারণে ব্যাপক আকারে অর্থনৈতিক দুর্যোগ দেখা দিতে পারে। সীমিত অগ্রগতিতে আমাদের লাভ হবে না। আমাদের দরকার ব্যাপক অগ্রগতি।" এ সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন৷ চলতি বছরের ডিসেম্বরে কোপেনহেগেনে অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলনের আগে জেনেভার এই সম্মেলনটিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে৷ এর আগে স্থানীয় সময় সকাল সোয়া নয়টার দিকে সিআইসিজিতে পৌঁছলে বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব মিশেল জারো হাসিনাকে স্বাগত জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও জেনেভা মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল হান্নান তার সঙ্গে ছিলেন। সম্মেলনে শেখ হাসিনা বলেন, "জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব ঠেকানো তখনই সম্ভব হবে যখন দারিদ্র্য দূর করা যাবে৷" এলডিসি দেশগুলো জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতি মোকাবিলায় একটি তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, "... কিন্তু এই তহবিলে এ পর্যন্ত অর্থ পাওয়া গেছে মাত্র ১৭২ মিলিয়ন মার্কিন ডলার৷ অথচ এক্ষেত্রে প্রয়োজন ২ বিলিয়ন মার্কিন ডলার।" এলডিসি দেশগুলো জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার- একথা জানিয়ে শেখ হাসিনা বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ তার মধ্যে অন্যতম। ২০৫০ সাল নাগাদ এ ক্ষতির শিকার হবে বাংলাদেশের অন্তত ২ কোটি মানুষ এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে।" "এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে জলবায়ু পরিবর্তনের জন্য মানুষই বেশি দায়ী। তবে এক্ষেত্রে আমার দেশের মানুষকে তেমনভাবে দোষারোপ করা যাবে না", বলেন তিনি। তবে জলবায়ু পরিবর্তনের এ বিরূপ প্রভাব মোকাবেলায় অভিযোজন কর্মসূচি, অর্থায়ন, বিনিয়োগ, তহবিল সংগ্রহ এবং প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশ বিশ্ব স