২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলা পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতি মামলার অভিযোগপত্র

দুর্নীতি মামলায় বাগেরহাটের মংলা পৌরসভার মেয়র মোল্যা আব্দুল জলিলের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 01:31 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

বাগেরহাট, সেপ্টম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি মামলায় বাগেরহাটের মংলা পৌরসভার মেয়র মোল্যা আব্দুল জলিলের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহষ্পতিবার দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এবং মামলার তদন্ত কর্মকর্তা মো. এনায়েত হোসেন বাগেরহাটের সিনিয়র বিচার বিভাগীয় হাকিম ইয়ারব হোসেনের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত বছরের ১১ ডিসেম্বর মংলা থানায় মেয়রের বিরুদ্ধে এ মামলাটি করেন দুদক খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক নজরুল ইসলাম। দুদক কর্মকর্তা মো. এনায়েত হোসেন বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমকে বলেন, মংলা শহরের জয়বাংলা খালের ওপর ভেঙে যাওয়া সেতুটি পুনর্নির্মাণের পর আগের ভাঙা সেতুর পরিত্যক্ত লোহা ও কাঠ মেয়র মৌখিক নিলামের মাধ্যমে এক লাখ ৬৬ হাজার টাকায় বিক্রি করেন। ওই টাকা তিনি পৌরসভার কোষাগারে জমা না করে আত