ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলা ও অধ্যাপক আনু মুহাম্মদের ওপর নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি বিক্ষোভ সমাবেশ করেছে।
এতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি করেছেন বক্তারা।
জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে মুক্তাঙ্গনে বিকেলে ওই সমাবেশ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, হায়দার আকবর খান রনো, টিপু বিশ্বাস, রুহিন হোসেন প্রিন্স, জোনায়েদ সাকি প্রমুখ।
এদিকে আনু মুহাম্মদের আহত হওয়ার ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, পুলিশের বাড়াবাড়ির কারণে ঘটনাটি ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তেল-গ্যাস অনুসন্ধানে সাগরের তিনটি ব্লক বিদেশি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার জাতীয় কমিটির ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলায় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদসহ অন্তত ২৩ জন আহত হন।
সমাবেশে শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, "জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে। এ আন্দোলন জনগণের অধিকার আদায়ের আন্দোলন। এ আন্দোলন থামানো যাবে না।"
আনু মুহাম্মদকে রাজপথে পেটানোর প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, "প্রতিহিংসাবশতই এ ঘটনা ঘটানো হয়েছে।"
ঘটনার নিন্দা জানিয়ে মেনন বলেন, "আমাদের গ্যাস রিজার্ভ বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। আমাদের বাপেক্স রয়েছে। এর সঙ্গে আন্তর্জাতিক কোম্পানিগুলো যৌথ উদ্যোগে গ্যাস আহরণ করলে সেটি অনেক লাভজনক হবে।"
বুধবারের ঘটনাকে বর্বরচিত বলে অভিহিত করে তিনি বলেন, "সাত বছর লড়াই করে আমরা গণতন্ত্র পেয়েছি। এই গণতন্ত্র নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। এটি একটি অমার্জনীয় অপরাধ।"
এদিকে সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া বরাদ্দ আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে বাতিল করার আল্টিমেটাম দিয়ে বুধবারই নতুন কর্মসূচি দেয় জাতীয় কমিটি।
এ প্রসঙ্গে সমাবেশে বক্তারা বলেন, বরাদ্দ বাতিল না করা হলে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারা মুক্তাঙ্গন থেকে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে মিছিলের কর্মসূচি পালন করবেন।
এরপরও দাবি আদায় না হলে হরতাল ও অবরোধসহ বড় কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
তেল-গ্যাস রক্ষা কমিটি কমিটি বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তৈরি 'মডেল পিএসসি ২০০৮' বাতিলের দাবি জানিয়ে বলছে, অনির্বাচিত সরকারের আমলে প্রণীত জনস্বার্থবিরোধী মডেলের ভিত্তিতে দরপত্র অনুযায়ী ৮০ ভাগ রপ্তারি সুযোগ বহুজাতিক কোম্পানি কনোকো ফিলিপস ও তাল্লোকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার।
গত ২৪ আগস্ট অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি কনোকো ফিলিপস ও তাল্লোকে তিনটি ব্লক বরাদ্দ দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। এ তিনটি ব্লক হচ্ছে- ৫, ১০ ও ১১। এর মধ্যে ৫ নম্বর ব্ল
bdnews24