ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠ প্রশাসনের ৪৬ অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে রদবদল করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এসব কর্মকর্তার মধ্যে সাতজনকে নতুন করে এডিসি'র দায়িত্ব দেওয়া হয়েছে ও ৩৯ জনকে বদলি করা হয়েছে।
এছাড়াও দু'জন উপ-সচিব ও ছয়জন সিনিয়র সহকারী সচিবকেও বদলি করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসকদের মধ্যে রংপুরের ফারুক হোসেনকে পটুয়াখালী, মুন্সিগঞ্জের বিজয় ভূষণ পালকে পাবনা, শরিয়তপুরের নিশ্চিন্ত কুমার পোদ্দারকে সিরাজগঞ্জ, পাবনার মাহবুব উল আলমকে রংপুর, খুলনার জাফর উল্লাহকে পাবনা, সিরাজগঞ্জের দুলাল কৃষ্ণ সাহাকে শরিয়তপুর, লালমনিরহাটের সারওয়ার মাহমুদকে সিরাজগঞ্জ, গোপালগঞ্জের নজরুল ইসলামকে ফেনী, গাইবান্ধার আবুল বায়েছ মিয়াকে লালমনিরহাট, টাঙ্গাইলের কেএম তরিকুল ইসলামকে গোপালগঞ্জ, জামালপুরের হাসানুল ইসলামকে মুন্সিগঞ্জ, পাবনার মোহাম্মদ শাহজাহানকে খুলনা, খুলনার মৃণাল কান্তি দেবকে জামালপুর, জয়পুরহাটের মুহাম্মদ আল-আমিনকে গাইবান্ধা, টাঙ্গাইলের কমলা রঞ্জন দাসকে বগুড়া, বরিশালের সিরাজুল হককে সুনামগঞ্জের এডিসি হিসেবে বদলি করা হয়েছে।
সুনামগঞ্জের আল আমিনকে বরিশাল, রাজশাহীর সত্যেন্দ্র কুমার সরকারকে খুলনা, গোপালগঞ্জের মাহমুদ হোসেনকে পিরোজপুর, খুলনার মোয়াজ্জেম হোসেনকে রাজশাহী, পিরোজপুরের গোলাম মোস্তফাকে গোপালগঞ্জ, কিশোরগঞ্জের নীতিশ চন্দ্র সরকারকে কুষ্টিয়া, হবিগঞ্জের জাকির হোসেনকে সুনামগঞ্জ, চুয়াডাঙ্গার সুবাশ চন্দ্র সাহাকে জয়পুরহাট, সুনামগঞ্জের তুলসী রঞ্জন সাহাকে কিশোরগঞ্জ, মানিকগঞ্জের সালাহ উদ্দীন চৌধুরীকে হবিগঞ্জ, কুমিল্লার নাজমুল হক খানকে সিলেট, নরসিংদীর মোস্তফা কামালকে মাদারীপুর, সিলেটের শহিদুল ইসলামকে কুমিল্লা, পঞ্চগড়ের মনজুর হাসান ভূঞাকে জয়পুরহাট, চট্টগ্রামের এবিএম আজাদকে চুয়াডাঙ্গা, কুষ্টিয়ার অশোক কুমার দেবনাথকে চট্টগ্রাম, খুলনার ড. তরুণ কান্তি শিকদারকে বরিশাল, সিরাজগঞ্জের আব্দুল কাইউম সরকারকে চাঁদপুর, চাঁদপুরের আব্দুল গাফফার খানকে পিরোজপুর, কুড়িগ্রামের মমিনুর রহমানকে খুলনা, পিরোজপুরের গাজী রেজাউল করিমকে মাগুরা,মাদারীপুরের কবিরুল হাসানকে বগুড়া ও রংপুরের শামসুল আলমকে দিনাজপুরের এডিসি করা হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া সাত এডিসি'র মধ্যে বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাহাদত হোসেনকে কক্সবাজার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব মেজবাহ উদ্দিন চৌধুরীকে নোয়াখালী, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্টের উপ-পরিচালক মোহাম্মদ কামরুজ্জামানকে সুনামগঞ্জ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দেলোয়ার হোসেনকে গাজীপুর,
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আনোয়ার হোসেনকে নরসিংদী, রংপুর জেলা পরিষদের সচিব রফিকুল ইসলামকে পঞ্চগড় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফসি উল্লাহকে শেরপুরের এডিসি নিয়োগ করা হয়েছে।
এছাড়াও জয়পুরহাটের এডিসি জুলফিকার আলী হায়দারকে শিল্প মন্ত্রণালয়ে এবং শরিয়তপুরের এডিসি স্বপন কুমার বড়ালকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।
উপ-সচিব পদমর্যাদার ওই দুই কর্মকর্তা এতদিন এডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএইচ/১৮৩০ ঘ.
bdnews24