২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু

সাভারের ভাটপাড়ায় বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- রিকশাচালক শহিদুল ইসলাম (২৬) ও মাইক্রোবাসচালক আব্দুর রহমান (৪৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 11:05 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

সাভার, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের ভাটপাড়ায় বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- রিকশাচালক শহিদুল ইসলাম (২৬) ও মাইক্রোবাসচালক আব্দুর রহমান (৪৫)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে রেডিও কলোনি স্ট্যান্ড থেকে রিকশা চালিয়ে ভাটপাড়া যাওয়ার পথে নির্মাণাধীন একটি বাড়ির বিদ্যুতের তার ছিঁড়ে রিকশার ওপর পড়ে। এতে শহিদুল ছিটকে রিকশা থেকে মাটিতে পড়ে যান। তখন তাকে উদ্ধার করতে গিয়ে পথচারী আব্দুর রহমানও ছেঁড়া তারে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এরপর বিদ্যুত সংযোগ বন্ধ করে লাশ উদ্ধার করেন তারা। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১'র উপ-মহাব্যবস্থাপক আজাহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলের পাশে আলমগীর হোসেন নামের এক প্রবাসী বহুতল ভবন নির্মাণ করছেন। রাতে ওই নির্মাণাধীন ভবনের একটি বাঁশ বিদ্যুতের তারের উপর পড়ে। এতে তারটি ছিঁড়ে রিকশা চালকের ওপরে পড়ে। তিনি জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এসআই নজরুল জানান, এ ঘটনায় সাভার থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৭৫১ ঘ.