২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে কথিত বন্দুকযুদ্ধে দুই সহোদর নিহত

যশোরে বৃহস্পতিবার ভোররাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই সহোদর নিহত হয়েছে। নিহত আহছান কবির হাসান (৪২) ও মিজানুর রহমান মিজান (৩৮) পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে র‌্যাব দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 05:40 AM

Updated : 26 Aug 2022, 12:00 PM

যশোর, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরে বৃহস্পতিবার ভোররাতে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই সহোদর নিহত হয়েছে। নিহত আহছান কবির হাসান (৪২) ও মিজানুর রহমান মিজান (৩৮) পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে র‌্যাব দাবি করেছে। জেলা শহরের ভাতুরিয়া শারাপোল মাঠে রাত সাড়ে ৩টার দিকে 'বন্দুকযুদ্ধের' ওই ঘটনা ঘটে বলে র‌্যাব জানায়। র‌্যাব-৬ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আজিজ সাংবাদিকদের বলেন, "শারাপোল মাঠে এক দল অস্ত্র ব্যবসায়ীর বৈঠকের খবর পেয়ে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে যায়। ওই সময় সেখানে উপস্থিত সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।" দুই পক্ষের 'বন্দুকযুদ্ধে' হাসান ও মিজান ঘটনাস্থলেই মারা যায় বলে র‌্যাব কর্মকর্তা তারেক জানান। 'বন্দুকযুদ্ধের' পর অপর সন্ত্রাসীরা পালিয়ে গেলে লাশ দুটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ১২টি অস্ত্র ও শতাধিক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৫০ ঘ.