২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোডশেডিংয়ের প্রতিবাদে দিনাজপুরে সাড়ে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিংয়ের ক্ষুব্ধ দিনাজপুরের চিরিরবন্দরবাসী বুধবার রাতে সাড়ে তিন ঘণ্টা দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 05:57 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

দিনাজপুর, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিংয়ের ক্ষুব্ধ দিনাজপুরের চিরিরবন্দরবাসী বুধবার রাতে সাড়ে তিন ঘণ্টা দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করেছে। রাত ৮টার দিকে অবরোধ শুরু হয়। পরে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে অবরোধকারীদের আলোচনায় লোডশেডিং কমানোর আশ্বাস পেয়ে রাত সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেয় তারা। রাণীরবন্দর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর ইসলাম জানান, লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে ইফতারের পর খানসামা ও চিরিরবন্দর উপজেলার কয়েক হাজার মানুষ রাণীরবন্দর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করে। তিনি বলেন, সেহেরি, ইফতার ও তারাবির সময় হলে লোডশেডিং বন্ধ রাখার দাবিতে এ অবরোধ করা হয়। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীউল আলম জানান, এলাকার মানুষ রাত ৮টা থেকে রাণীরবন্দর এলাকায় মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ রাণীরবন্দর ইউপি চেয়ারম্যান ও অন্যান্যের সঙ্গে আলোচনা করে লোডশেডিং কমানোর আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধ চলাকালে রাণীবন্দর পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয়ের সহকারী প্রকৌশলী আশফাকুর রহমান বলেন, "দিনাজপুরে বিদ্যুতের চাহিদা ২৭ মেগাওয়াট। কিন্তু আমরা পাচ্ছি ৬ থেকে ৭ মেগাওয়াট। তাই তাদের দাবি পূরণ করা আমার পক্ষে খুবই কঠিন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএইচ/০০০৫ ঘ.