২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামপুর উপজেলা বিএনপির কার্যক্রম স্থগিত, গ্রেপ্তার-৩

কমিটি গঠনকে কেন্দ্র করে দু'গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা ও ভাঙচুরের জেরে মঙ্গলবার দুপুরে ইসলামপুর উপজেলা বিএনপির কার্যক্রম স্থগিত করা হয়েছে। সোমবার রাতে উপজেলা বিএনপির বিবদমান দুটির গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা ও ভাঙচুরের ঘটনায় ইসলামপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 02:51 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

জামালপুর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কমিটি গঠনকে কেন্দ্র করে দু'গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা ও ভাঙচুরের জেরে মঙ্গলবার দুপুরে ইসলামপুর উপজেলা বিএনপির কার্যক্রম স্থগিত করা হয়েছে। সোমবার রাতে উপজেলা বিএনপির বিবদমান দুটির গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা ও ভাঙচুরের ঘটনায় ইসলামপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা বিএনপির আহবায়ক আমজাদ হোসেন মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইসলামপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে সাবেক সাংসদ সুলতান মাহমুদ ও মাকসুদুর রহমান আনছারীর গ্র"পের মধ্যে দ্বন্দ্ব চলছে। এটা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। তিনি বলেন, "শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ইসলামপুর উপজেলা এবং সকল ইউনিয়নে বিএনপির কার্যক্রম স্থগিত করা হয়েছে।" এদিকে, সোমবার রাত সাড়ে আটটার দিকে সাবেক সাংসদ সুলতান মাহমুদ ও মাকসুদুর রহমানের অনুসারীদের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তারা পরস্পরের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। মাকসুদুর রহমাননের বাড়িতে হামলার অভিযোগে পুলিশ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ইসলামপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান, টিটু খান ও মোস্তাক আহম্মেদকে গ্রেপ্তার করেছে। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে সুলতান মাহমুদ গ্র"পের লোকজন মাকসুদুর রহমানের বাসায় হামলা ও ভাঙচুর করে। এই ঘটনায় মাকসুদুর রহমান বাদী হয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খান লোহানীসহ প্রতিপক্ষ গ্র"পের ৩২ জনের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/২১০৭ ঘ.