২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। নাটোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালত সোমবার বিকেলে এ আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 01:57 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

নাটোর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাংসদ আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। নাটোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালত সোমবার বিকেলে এ আদেশ দেয়। ২০০৫ সালের ১২ অক্টোবর গুরুদাসপুরে একটি ইফতার অনুষ্ঠানে হামলা চালিয়ে মারপিট করার অভিযোগে আওয়ামী লীগের ওই সময়ের প্রতিপক্ষ গ্র"পের নেতা মাহতাব সরকার সাংসদ আব্দুল কুদ্দুসসহ ১৭ জনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় সাংসদ জামিন নেওয়ার পর গত দুই ধার্য তারিখে আদালতে হাজির হননি। সোমবার মামলার নির্ধারিত দিনে আব্দুল কুদ্দুস অনুপস্থিত থাকায় তার পক্ষে সময়ের দরখাস্ত দেওয়া হয়। হাকিম মোহাম্মদ শরীফ উদ্দিন আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। সাংসদের আইনজীবী আরিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাষ্ট্রীয় কাজে ব্যাস্ত থাকায় তিনি (সাংসদ) আদালতে হাজির হতে পারেননি। আদালত অসন্তুষ্ট হয়ে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছেন। আমরা পরবর্তীতে সাংসদকে হাজির করবো।" বিডিনিউজ টোয়িন্টফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৯ ঘ.