২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের আরও একটি মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে পিরোজপুরে আরও একটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 01:55 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

পিরোজপুর, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে পিরোজপুরে আরও একটি মামলা হয়েছে। গত ১২ আগস্ট একই অভিযোগে পিরোজপুর মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে সাঈদীর বিরুদ্ধে একটি মামলা হয়। সোমবার পিরোজপুরের জিয়ানগর উপজেলার টেংরাখালী গ্রামের মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম হাওলাদার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন। হাকিম মাহবুবুর রহমান মামলাটি নথিভুক্ত করার জন্য জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলায় আরও তিনজনকে আসামি করা হয়েছে। এরা হলেন- জিয়ানগর উপজেলার সাউথখালী গ্রামের মো. হাবিবুর রহমান মুন্সী, মো. মোস্তফা আহসান সাঈদী এবং সদর উপজেলার বাদুরা গ্রামের মাওলানা মোসলেহ উদ্দিন। দেলোওয়ার হোসাইন সাঈদীর বাড়িও সাউথখালী গ্রামে। মামলায় অভিযোগ করা হয়, ১৯৭১ সালের ২ জুন সকাল ১০ থেকে ১২টার মধ্যে দেলোয়ার হোসাইন সাঈদী ও তার ভাই মোস্তফা আহসান সাঈদীসহ রাজাকাররা সদর উপজেলার উমিদপুর গ্রামের বিনাবালীকে একটি খেজুর গাছের সঙ্গে বেঁধে গুলি করে হত্যা করেন। এ ছাড়া তারা টেংরাখালী ও উমিদপুর গ্রামের সংখ্যালঘু স