সিলেট, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরী ও এর আশপাশের এলাকায় সোমবার গভীররাতে ভূকম্পন অনুভূত হয়েছে।
সিলেট ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের অফিস ইনচার্জ সাঈদ আহমেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ড ধরে এ কম্পন অনুভূত হয়।
তিনি আরও জানান, রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৬৩ কিলোমিটার দূরে মিয়ানমার সীমান্তবর্তী ভারতের মিজোরামে রাজ্যে।
এতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/১৫২৫ ঘ.
bdnews24