২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিবিদদের সম্মানে খালেদার ইফতার পার্টি

রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শনিবার সংসদ ভবনে এমপি হোষ্টেল প্রাঙ্গণে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতার শুরুর আগে খালেদা জিয়া রাজনৈতিক নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে মোনাজাতও করা হয়। এই ইফতার পার্টিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ দলের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও তারা কেউ সেখানে যাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2009, 02:51 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতিবিদদের সঙ্গে ইফতার করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শনিবার সংসদ ভবনে এমপি হোষ্টেল প্রাঙ্গণে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। রাজনীতিবিদদের সম্মানে আয়োজিত এই ইফতার পার্টিতে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনি, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমানসহ চারদলীয় নেতৃবন্দ, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ বিএনপি স্থায়ী কমিটির সদস্য বৃন্দ, দলের কেন্দ্রীয় নেতা ও সাংসদরা উপস্থিত ছিলেন। ইফতার শুরুর আগে খালেদা জিয়া রাজনৈতিক নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে মোনাজাতও করা হয়। এই ইফতার পার্টিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ দলের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও তারা কেউ সেখানে যাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১০০ ঘ.