ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দু' র্যাব সদস্যকে মারধরের অভিযোগে শুক্রবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছেন এলিট ফোর্স র্যাবের এক সদস্য।
বৃহস্পতিবার রাজধানীর উপকণ্ঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকায় কেবল (ডিশ) ব্যবসার বিরোধে জড়িয়ে পড়েন র্যাবের পাঁচ সদস্য। তারা একজন কেবল ব্যবসায়ীর পক্ষ নিয়ে অপর এক ব্যবসায়ীকে মারধর করলে স্থানীয় লোকজন দু'জন র্যাব সদস্যকে গণপিটুনি দেয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক মান্নান ফরাজী জানান, শুক্রবার দুপুরে র্যাব- ১০ এর উপ-পরিদর্শক আহাম্মদ আলী বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ ২৫/৩০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলায় র্যাব সদস্যদের ঘেরাও করে মারধরের অভিযোগ করা হয়েছে। মামলার আসামীরা হলেন মতিউর রহমান, হাবিবুর রহমান, মোখলেসুর রহমান, ইমরুল, কাইয়ুম, ফয়সাল, মাসুম, লিটু ও অজ্ঞাতনামা ২৫/৩০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/২২৩০ ঘ.
bdnews24