রাজবাড়ী, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নে আওয়ামী লীগের দুই নেতাসহ তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকাবাসী আরও হানাহানির আশঙ্কা করছেন।
ঘটনার পর রাতেই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
বৃহস্পতিবার বরাটের উড়াকান্দা বাজারের যুবমুক্তি সংঘের কার্যালয়ে ইফতার মাহফিল শেষ হওয়ার পর ১৫/২০ জনের কালো মুখোশধারী একদল সন্ত্রাসী অতর্কিতে হামলা চালায়। তারা গুলি ও কুপিয়ে হত্যা করে বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লাকে। হামলাকারীদের গুলিতে মারা যান ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গোলাম মোহাম্মদ এবং ইউনিয়ন পরিষদের দফাদার সাঈদ। গুলিবিদ্ধ হন ইউনিয়ন পরিষদের সচিব ফেরদৌস ও বাচ্চু নামের আরেকজন।
শুক্রবার দুপুরে রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী, পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোখলেসুর রহমান, রাজবাড়ী জেলা প্রশাসক ফয়েজ আহমেদসহ র্যাব ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এলাকার পরিদর্শন করেছেন।
সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাজবাড়ী প্রতিনিধি উড়াকান্দা গ্রামে গিয়ে দেখেন, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার আকস্মিকতায় এলাকাবাসী বিমূঢ়।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েক ব্যক্তি জানান, সালাম মোল্লা বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। আগামী ইউপি নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
তারা জানান, সন্ত্রাসীদের লক্ষ্য ছিলেন সালাম। একমাত্র তাকেই গুলি করার পর সন্ত্রাসীরা কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। পূর্ব শত্র"তার জের এবং বালু মহাল নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছে।
এলাকাবাসী আরও জানান, সন্ত্রাসীরা যাওয়ার সময় 'পূর্ব বাংলার সর্বহারা পার্টি - জিন্দাবাদ' স্লোগান দিতে দিতে ট্রলারে করে চলে যায়। পদ্মা নদীর আশপাশ এলাকা ও চরাঞ্চলে চরমপন্থীরা আবারও সংগঠিত হচ্ছে। তারা মনে করছেন, সন্ত্রাসীদের মূল লক্ষ্য সালাম মোল্লা হলেও তিনটি হত্যাকাণ্ড ঘটানোর কারণ চরমপন্থীদের নিজেদের অস্তি
bdnews24