২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে নৌকা ডুবে তিনজনের মৃত্যু, নিখোঁজ ৫

নরসিংদীর রায়পুরা উপজেলার দৌকারচর গ্রামের আড়িয়াল খাঁ নদীতে শুক্রবার দুপুরে নৌকা ডুবে তিনজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও পাঁচ যাত্রী। মৃত তিনজন হলেন- নৌকার যাত্রী আব্দুল মন্নাফ (৭০), মিজান (৮) ও ফারুক (২৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 11:35 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

নরসিংদী, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীর রায়পুরা উপজেলার দৌকারচর গ্রামের আড়িয়াল খাঁ নদীতে শুক্রবার দুপুরে নৌকা ডুবে তিনজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও পাঁচ যাত্রী। মৃত তিনজন হলেন- নৌকার যাত্রী আব্দুল মন্নাফ (৭০), মিজান (৮) ও ফারুক (২৫)। ময়না তদন্তের জন্য এদের লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দৌকারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল হক লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুর দেড়টার দিকে ৭০ জন যাত্রী নিয়ে একটি খেয়া নৌকা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার থেকে দৌকারচর গ্রামে যাচ্ছিল। নৌকাটি দৌকারচরের কাছাকাছি পৌঁছানোর পর আড়িয়াল খাঁ নদীতে ডুবে যায়। নৌকার অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠে আসেন। তিনি বলেন, "অতিরিক্ত যাত্রী নেওয়ায় নৌকাটি ডুবে গেছে।" রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, নৌকাডুবিতে পাঁচ যাত্রী এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। এদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৫৮ ঘ.