ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আজাদ প্রডাক্টসের মালিক আবুল কালাম আজাদকে পাঁচ দিন রিমান্ডের আবেদন জানিয়ে শুক্রবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
পল্টন থানা থেকে তাকে দুপুর ১টার দিকে ঢাকার মহানগর হাকিম আদালতে নেওয়া হয়েছে।
পুলিশের এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে বৃহস্পতিবার মধ্যরাতে আজাদকে পল্টনে গ্র্যান্ড আজাদ হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল আমিন সাংবাদিকদের বলেন, এক পুলিশ কর্মকর্তাকে হত্যাচেষ্টার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজাদকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।
মহানগর হাকিম মুহাম্মদ আব্দুর রহিমের আদালতে ওই আবেদনের শুনানি হবে।
আজাদের আইনজীবী নূর হোসেন বলাই ও কাজী নজিবুল্লাহ হিরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তারা আদালতে রিমান্ডের আবেদনের বিরোধিতা করে তাদের মক্কেলের জামিন চাইবেন।
আবুল কালাম আজাদ আজাদ প্রোডাক্টস এবং গ্র্যান্ড আজাদ হোটেলের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।
আজাদ প্রোডাক্টস লিমিটেড বাংলাদেশের মুদ্রণ জগতে অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান। তারা প্রতিবছর 'রত
bdnews24