২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

জয়পুরহাটের পাঁচবিবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত আবু তালেব (২৫) একজন কৃষক। তিনি উপজেলার শেকতা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 06:22 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

জয়পুরহাট, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের পাঁচবিবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত আবু তালেব (২৫) একজন কৃষক। তিনি উপজেলার শেকতা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয় একটি দৈনিকের প্রতিনিধি তবিরুল ইসলাম ও গ্রামের মুদি দোকান মালিক মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ছয়টার দিকে পূর্ব শত্র"তার জের ধরে গ্রামের দু'টি গ্র"পের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজনের লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে আবু তালেব গুরুতর আহত হন। পরে জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। পাঁচবিবি থানার উপ-পরিদর্শক শাহীনূর রহমান রাত ১২ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে পুলিশ এখনো কিছু জানে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএইচ/০০৩৮ ঘ.