ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী সদর উপজেলায় সন্ত্রাসীরা গুলি করে ও রামদা দিয়ে কুপিয়ে আওয়ামী লীগের দুই নেতাসহ তিনজনকে হত্যা করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারে এ সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দু'জন। পুলিশ ঘটনাস্থল থেকে আট রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
নিহতরা হলেন, বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা (৪৫), সহ-সভাপতি গোলাম মোহাম্মদ (৪০) ও ইউনিয়ন পরিষদের দফাদার মো. সাঈদ (৫০)। হামলার পর গুলিবিদ্ধ সালাম দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে সেখানেই তার মৃত্যু নিশ্চিত করে। অন্য দু'জন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
রাজবাড়ীর পুলিশ সুপারিনটেনডেন্ট মো. আশরাফুজ্জামান বলেন, "ওই এলাকায় সক্রিয় কয়েকটি সর্বহারা দলের তৎপরতাসহ সম্ভাব্য বেশ কয়েকটি বিষয় সামনে রেখে আমরা অভিযান শুরু করেছি। রাতেই এ অভিযান শুরু হয়েছে।"
গুলিবিদ্ধ ইউনিয়ন পরিষদ সচিব ফেরদৌস ও বাচ্চু মোল্ল
bdnews24