ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেরানীগঞ্জে ডিশ ব্যবসা নিয়ে বিরোধে একজন কেবল অপারেটরের পক্ষ নিয়ে পাঁচজন র্যাব সদস্য অন্য একজন ব্যবসায়ীকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর ক্ষুদ্ধ স্থানীয় লোকজন ওই র্যাব সদস্যদের গণপিটুনি দেয়। তারা র্যাব-১ ও র্যাব ১০ এর সদস্য।
থানা পুলিশ এ অভিযোগ সত্যি বলে জানিয়েছে।
তবে র্যাব ১০ এ অধিনায়ক এসএম কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিশ ব্যবসা নিয়ে সংঘর্ষের খবর পেয়ে র্যাবের একটি টহল দল সেখানে গেলে র্যাবের একজন সদস্য ইটের আঘাতে আহত হয়েছেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একজন কর্মকর্তা জানান, পোস্তগোলা এলাকার ডিশ ব্যবসায়ী বাদশা মিয়া, সোহেল ও লোকমানের পক্ষ নিয়ে র্যাব ১ এর সহকারী উপ-পরিদর্শক রাশেদুল ওরফে রাশু সাদা পোশাকে এসে স্থানীয় ডিশ ব্যবসায়ী মতিউরকে হুমকি-ধামকি দেন। তিনি পরে দুপুরে র্যাব-১০ এর চারজন সদস্যকে নিয়ে গিয়ে মতিউরকে মারধর করেন। স্থানীয় একজন মানুষকে মারায় এলাকার লোকজন ক্ষেপে গিয়ে র্যাব সদস্যদের গণপিটুনি দেয়। পরে পুলিশ ও অন্য র্যাব সদস্যরা এসে তাদের উদ্ধার করে।
পুলিশ কর্মকর্তা জানান, স্থানীয় লোকজন 'র্যাবের লোক মারলো কেন' এ স্লোগানে মিছিল নিয়ে থানায় এসেছিল।
ঘটনার শিকার মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি গত ১৯ বছর ধরে ডিশ ব্যবসায়ী বাদশার কাছ থেকে লাইন এনে ব্যবসা করতেন। স
bdnews24