ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুসন্ধানমূলক প্রতিবেদনের জন্য এ বছর পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার পেয়েছেন প্রয়াত ফটো সাংবাদিক মুফতি মুনীর ও দৈনিক সমকালের সাংবাদিক আজিজুল পারভেজ।
বৃহস্পতিবার কাকরাইলে প্রেস ইনস্টিটিউটে তথ্য সচিব ড. কামাল নাসের চৌধুরী এই পদক দেন।
মুফতি মুনিরের পক্ষে পুরস্কার নেন তার স্ত্রী নাজমা পারভীন।
পিআইবি'র মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিআইবি'র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান মিলন, নাট্য ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ও জুরি বোর্ডের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক শেখ আবদুস সালাম।
১৯৯৮ সালে গঠিত পিআইবি-সোহেল সামাদ ট্রাস্টের অধীনে ১৯৯৯ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/২১০৬ঘ.
bdnews24