ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিল্পকলা একাডেমীর কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সুপারিশ প্রণয়নে একাডেমীর মহাপরিচালক কামাল লোহানীকে আহ্বায়ক করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে সুপারিশ তৈরি করে মন্ত্রণালয়ে জমা দেবে।
একাডেমীর কার্যক্রম 'গতিশীল এবং সক্রিয়' করতে বুধবার আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সরকারী কর্মকর্তারা ছাড়াও কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
বক্তারা প্রশাসনিক ভবন, নৃত্য ও সঙ্গীতের জন্য মিলনায়তন, অতিথিশালা, ডরমিটরি, সবুজ চত্বর ও উন্মুক্ত মঞ্চ নির্মাণ এবং বিদ্যমান ভবনগুলোর আধুনিকায়নের ব্যাপারে মতামত দেন।
শিল্পকলা একাডেমীকে সৃজনশীল কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত করার আহ্বান জানিয়ে তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ বলেন সংস্কৃতির বিকাশ, সংরক্ষণ, প্রচার ও প্রসারে শিল্পকলা একাডেমীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
মন্ত্রী শিল্পকলা একাডেমীর সৌন্দর্য বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি এর আগে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে একাডেমীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
স
bdnews24