২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ তিন শিক্ষার্থীর লাশ উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নৌকাডুবিতে নিখোঁজ চার শিক্ষার্থীর মধ্যে বুধবার বিকেলে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

সুনামগঞ্জ, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় নৌকাডুবিতে নিখোঁজ চার শিক্ষার্থীর মধ্যে বুধবার বিকেলে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হল- মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রোশনা বেগম, চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র নুরুল ইসলাম ও ওয়াহিদ আহমদ। মিতালী পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রাজু আহমদ এখনও নিখোঁজ রয়েছে বলে পুলিশ জানায়। দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের লাশ বিকেল ৪টার দিকে উদ্ধার করে স্বজনদের কাছে দেওয়া হয়েছে। বাকি একজনের লাশ উদ্ধারের চেষ্টা চলছে।" মঙ্গলবার বিকেলে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে খেয়া নৌকায় খাল পার হওয়ার সময় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে নৌকাটি ডুবে যায়। এতে চার শিক্ষার্থী নিখোঁজ হয়। এদের সবার বাড়ি চণ্ডিপুর গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০৫৫ ঘ.