২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ধর্ষণের পর হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

ধর্ষণের পর হত্যার দায়ে ময়মনসিংহে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দু'বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নরেন্দ্র চন্দ্র দাশ বুধবার এই রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 01:03 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ময়মনসিংহ, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণের পর হত্যার দায়ে ময়মনসিংহে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও দু'বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নরেন্দ্র চন্দ্র দাশ বুধবার এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার ঝাপারকান্দা গ্রামের আনোয়ার হোসেন বিষু (১৯), মুসা মিয়া (১৮) ও হুমায়ুন (২০)। মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ১৮ ডিসেম্বর রাতে ঝাপারকান্দা গ্রামের ভ্যানচালক আমছর আলীর মেয়ে নাছিমা (১২) বাড়ির পাশে জাকারিয়ার দোকানে সিডিতে ছবি দেখতে গিয়ে রাতে আর ফেরেনি। পরদিন সকালে বাড়ির পাশে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় আমছর আলী বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। সাজাপ্রাপ্তরা এখন জেজে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৪ ঘ.