২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে অস্ত্র উদ্ধার

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম মুরং ঝিড়ি এলাকা থেকে বুধবার ভোরে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2009, 12:29 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

বান্দরবান, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম মুরং ঝিড়ি এলাকা থেকে বুধবার ভোরে অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের জিএসও-২ মেজর মোসলেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৪টার দিকে আলীকদম জোনের শতাধিক সেনা সদস্য মুরং ঝিড়ি এলাকায় অভিযান চালিয়ে দুইটি শর্টগান ও দুইটি দেশে তৈরি বন্দুক, একটি ছুরি, এক সেট সামরিক পোশাক, দুইটি টর্চ লাইট, এক সেট রেইনকোর্ট এবং নগদ প্রায় ২০০ টাকা উদ্ধার করে। সেনাবাহিনীর অভিযানের কথা বুঝতে পেরে দুর্বৃত্তরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইএস/ডিডি/১৮৩৬ ঘ.