চট্টগ্রাম, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ছিনতাই করে পালানোর সময় গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেকজন।
বুধবার সকালে নগরীর বন্দর থানা মাইলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছিনতাইকারীর নাম মাসুদ রানা (২২)। আহত মোহাম্মদ জসিম (৩৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই নম্বর মাইলের মাথা এলাকায় সকাল ৬টার দিকে মাসুদ ও জসিম ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা তাদের ধরে পিটুনি দেয়।"
তিনি জানান, খবর পেয়ে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে তখন কর্তব্যরত চিকিৎসকরা জানান, মাসুদ মৃত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এজে/১৫১৯ ঘ.
bdnews24