ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) চেয়ারম্যান অতিরিক্ত সচিব দিদারুল আহসানকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার তাকে ওএসডি করা হয়। একইদিন অন্য এক আদেশে সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি অতিরিক্ত সচিব শাহেদুজ্জামানকে বিএফআইডিসি'র চেয়ারম্যান হিসেবে পদায়ন ও প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার ১৮ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদেও রদবদল করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯২৬ঘ.
bdnews24