ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক ও সহকারী অধ্যাপক পর্যায়ের ২৭১৭ জন কর্মকর্তাকে সিলেকশন গ্রেড দেওয়া হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ কথা জানানো হয়।
প্রভাষক পর্যায়ের কর্মকর্তাদের চাকরির চার বছর এবং সহকারী অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের দশ বছর পূর্তিতে এ সিলেকশন গ্রেড দেওয়া হল।
এর মধ্যে প্রভাষক পর্যায়ের কর্মকর্তা রয়েছেন ১১৭৬ এবং সহকারী অধ্যাপক পর্যায়ের ১৫৪১ জন।
সিলেকশন প্রাপ্তিতে আর্থিক সুবিধার পাশাপাশি চাকরি ক্ষেত্রে তারা অন্যান্য সুবিধা পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/১৯০৫ ঘ.
bdnews24