২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ব্রিটিশ পাসপোর্ট দেওয়ার পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন

সিলেটে ব্রিটিশ হাই কমিশন কার্যালয় থেকে সেদেশের পাসপোর্ট প্রদানের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রিটিশ হাই কমিশনার স্টিফেন ইভান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 12:00 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

সিলেট, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে ব্রিটিশ হাই কমিশন কার্যালয় থেকে সেদেশের পাসপোর্ট প্রদানের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। সোমবার দুপুরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রিটিশ হাই কমিশনার স্টিফেন ইভান্স। গত ১০ আগস্ট পরীক্ষামূলকভাবে পাসপোর্ট প্রদান কার্যক্রম শুরু হয়। পাসপোর্ট প্রদান কার্যক্রম উদ্বোধনের আগে সকাল ১১টায় নগরীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার স্টিফেন ইভান্স বলেন, "সিলেটে ব্রিটিশ নাগরিকদের সুযোগ-সুবিধা উন্নয়নে এটি একটি অগ্রসরমূলক পদক্ষেপ।" ব্রিটিশ কনসাল এলান মরিসন বলেন, "নিকট অতীতেও পাসপোর্টের জন্য অবেদন করতে হতো ঢাকা থেকে। এখন সিলেটে আবেদনপত্র জমা দেওয়ার ফলে আমাদের সেবার মান উন্নয়ন হবে। পাসপোর্ট হয়ে গেলে তা সিলেট থেকে সংগ্রহ করা যাবে।" অঞ্চলিক কনস্যুলার ডেভিড গ্রেহাম বলেন, "সিলেট অফিসে এ সুযোগের ফলে সিলেটে বসবাসরত ব্রিটিশ নাগরিকরা উল্লেখযোগ্য সুবিধা পাবেন। এ প্রক্রিয়া কতটুকু প্রয়োজন তা ছয়মাস পর মুল্যায়ন করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১২ ঘ.