২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে জনদুর্ভোগ বিবেচনায় রেখে ব্যবসা করুন : প্রধানমন্ত্রী

রমজানে জনগণের যাতে কোন দুর্ভোগ পোহাতে না হয়, সেভাবেই ব্যবসা পরিচালনা করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের প্রতি এ আহবান জানান বলে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 09:30 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রমজানে জনগণের যাতে কোন দুর্ভোগ পোহাতে না হয়, সেভাবেই ব্যবসা পরিচালনা করতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের প্রতি এ আহবান জানান বলে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন। তথ্য অধিদপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিং এ আবুল কালাম আজাদ বলেন, "প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, জনগণের যাতে কোন দুর্ভোগ পোহাতে না হয়, সেভাবেই ব্যবসা পরিচালনা করবেন আপনারা। এটা আপনাদের (ব্যবসায়ীদের) নৈতিক দায়িত্ব।" প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)- এর সদর দপ্তর নারায়ণগঞ্জে স্থানান্তর করাসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/আরএ/এসএইচ/১৫৪৫ ঘ.