২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন নতুন এলাকা প্লাবিত, গাইবান্ধায় তলিয়ে গেছে মহাসড়ক

দেশের বিভিন্ন স্থানে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পাবনা, ফরিদপুর, নওগাঁ ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে গাইবান্ধায়। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বন্যার পাশাপাশি দেখা দিয়েছে নদীতে ভাঙন। কয়েকটি স্থানে নদীর তীররক্ষা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 03:28 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের বিভিন্ন স্থানে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পাবনা, ফরিদপুর, নওগাঁ ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে গাইবান্ধায়। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বন্যার পাশাপাশি দেখা দিয়েছে নদীতে ভাঙন। কয়েকটি স্থানে নদীর তীররক্ষা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে গেছে। বগুড়া-গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট-দিনাজপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামারপাড়া থেকে কাইয়াগঞ্জ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশ ডুবে যাওয়ায় শনিবার রাত থেকে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ঢাকার সঙ্গে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বাসসহ বিভিন্ন যানবাহন নীলফামারীর সৈয়দপুর রংপুর হয়ে যাতায়াত করছে। কুড়িগ্রাম ও সিরাজগঞ্জে নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: গাইবান্ধা: জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। রোববার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ, সাপমারা, ফুলবাড়ি, কাটাবাড়ি, দরবস্ত ইউনিয়নের আরও নতুন এলাকা প্লাবিত হয়েছে। ওই উপজেলার প্রায় ২৫ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে। পাউবোর নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করতোয়া নদীর পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি জানান, পানি বাড়ায় রোববার গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। জেলার পাঁচটি উপজেলার ২২টি ইউনিয়ন বন্যা কবলিত। শনিবার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহবাজ গ্রামের মহসিনের ছেলে ফরিদুল (৮) বন্যার পানিতে ডুবে মারা গেছে। গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে জানান, দরবস্ত ইউনিয়নের ছোট দুর্গাপুর, ফুলবাড়ী ইউনিয়নের ফতেউল্ল