২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের পালিত ছেলে আলম নিখোঁজ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পালিত ছেলে আরমান এরশাদ আলম (১৪) নিখোঁজ হয়েছেন। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা গুলশান থানায় এ বিষয়টি জানিয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 04:08 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা আগষ্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পালিত ছেলে আরমান এরশাদ আলম (১৪) নিখোঁজ হয়েছেন। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা গুলশান থানায় এ বিষয়টি জানিয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই ডায়েরিতে বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে আরমান এরশাদ ওরফে আলম ২৫ জুলাই এক বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে তার ১০, দূতাবাস রোডের বাসা থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।" এরশাদ বেশ কয়েক বছর আগে আলমকে দত্তক নেন। নিখোঁজ আলম সপ্তম শ্রেণীর ছাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসএইচ/২২২০ ঘ.