ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ সত্ত্বেও কসোভোকে এই মুহূর্তে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস।
তিনি বলেন, "এই মুহূর্তে আমরা কসোভোকে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন বোধ করছি না।"
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত ব্রিফিংয়ে কসোভোকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সরকারের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব একথা জানান।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করার মাত্র দুই দিন পর তিনি কথা বললেন।
দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ কসোভোকে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়ে আসছে।
কসোভোকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে সরকারের অবস্থান ব্যাখ্যা করে মিজারুল কায়েস আরো বলেন, "কসোভোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে সরকারকে আরো অনেক বিষয় বিবেচনা করতে হবে। দেশটিকে স্বীকৃতি দেওয়া মানে আমরা সুনির্দিষ্টভাবে একটি পক্ষাবলম্বন করলাম। কিন্তু আমরা যদি তা না করি তাহলে আমরা কোনো পক্ষই নিলাম না।"
বাংলাদেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়ের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানান পররাষ্ট্র সচিব।
মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি কসোভোর স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার জন্য গত বছরের ফেব্র"য়ারি থেকে এ পর্যন্ত অন্তত পাঁচবার বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
গত ও ৪ মে এবং সর্বস
bdnews24