২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে চিনির গুদামে বিস্ফোরণ, ৩ শ্রমিক আহত

নারায়ণগঞ্জ জেলা শহরের ব্যস্ত ব্যবসায়িক এলাকা নিতাইগঞ্জের একটি চিনির গুদামে শনিবার মধ্যরাতে একটি বিস্ফোরণ ঘটেছে। তবে এর কারণ জানা যায়নি। বিস্ফোরণের পর আগুনে গুদামের ৪০টি চিনির বস্তা ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আহত হয়েছে তিন শ্রমিক। দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 10:45 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

নারায়ণগঞ্জ, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ জেলা শহরের ব্যস্ত ব্যবসায়িক এলাকা নিতাইগঞ্জের একটি চিনির গুদামে শনিবার মধ্যরাতে একটি বিস্ফোরণ ঘটেছে। তবে এর কারণ জানা যায়নি। বিস্ফোরণের পর আগুনে গুদামের ৪০টি চিনির বস্তা ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আহত হয়েছে তিন শ্রমিক। আহতরা হচ্ছে- শামসু (৩৫), আলমগীর (৪০) ও সোলায়মান (৩০)। তাদেরকে নারায়ণগঞ্জ দুইশ' শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি বিস্ফোরক বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে দমকল বা পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। কারণ জানতে আলামত সংগ্রহ করেছে সিআইডি। নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে আকস্মিকভাবে নিতাইগঞ্জের ১২/১৩ আর কে দাস রোডের দোতলা ভবনের নীচতলার ব্যবসায়িক প্রতিষ্ঠান গোপীনাথ ভাণ্ডারের চিনির গুদামে বিকট শব্দে বিস্ফোরণ হয়। তিনি বলেন, "এতে গুদামের কলাপসিবল গেট ভেঙে পড়ে। আগুন ধরে যায় প্লাস্টিকের চিনির বস্তা ও আসবাবপত্রে। পাশের রিয়াজ রাইস এজেন্সিতেও আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় শ্রমিকরা মালামাল ওঠা-নামা করছিল।" পুলিশ কর্মকর্তা আকতার জানান, বিস্ফোরণের কিছুক্ষণের মধ্যেই মণ্ডলপাড়া দমকল স্টেশনের কর্মীরা এবং পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তিনি বলেন, "ঘটনার ১০ মিনিটের মধ্যেই আমি ঘটনাস্থলে পৌঁছাই। বিকট শব্দে বিস্ফোরণ হলেও বোমার আলামত পাওয়া যায়নি। বিস্ফোরণে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে।" গোপীনাথ ভাণ্ডারের মালিক নারায়ণ সাহা নাড়