২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছে

রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2009, 02:17 PM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসেছে। ইসলামিক ফাউন্ডেশনের একজন কর্মকর্তা জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ৮টার দিকে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে এ সভা শুরু হয়েছে। শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার থেকে রমজান শুরু হবে। শুক্রবার ভোররাতে সেহরি খেয়ে রোজা রাখার প্রস্তুতি নেবেন ধর্মপ্রাণ মুসলমানরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/আরবি/এইচএ/২০৩০ ঘ.