২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়িয়াল খাঁয় ডুবে যাওয়া ট্রলারের আরও দুই যাত্রীর লাশ উদ্ধার

আড়িয়াল খাঁ নদীতে ডুবে যাওয়া ট্রলারের আরও দুই যাত্রীর লাশ শনিবার উদ্ধার করা হয়েছে। এনিয়ে পাঁচটি লাশ উদ্ধার হলো। নিখোঁজ আছেন আরও দুজন। মাদারীপুরের শিবচর উপজেলার চর মানাইর সংলগ্ন নদীতে বুধবার রতে বরযাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 05:24 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

মাদারীপুর, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়িয়াল খাঁ নদীতে ডুবে যাওয়া ট্রলারের আরও দুই যাত্রীর লাশ শনিবার উদ্ধার করা হয়েছে। এনিয়ে পাঁচটি লাশ উদ্ধার হলো। নিখোঁজ আছেন আরও দুজন। মাদারীপুরের শিবচর উপজেলার চর মানাইর সংলগ্ন নদীতে বুধবার রতে বরযাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (শনিবার) সকাল ৮টার দিকে ডুবুরীরা বারেক ফরাজী (৭০) ও রাজিব (৯) নামে দুজনের লাশ উদ্ধার করে।" দুজনের বাড়ি দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামে । নিখোঁজ অপর ব্যক্তিদের সন্ধানে তৎপরতা চলছে বলে ওসি জানান। এর আগে শুক্রবার বিকেলে চারটি লাশ উদ্ধার করা হয়। খাড়াকান্দি গ্রামের রহমান মাদবরের ছেলের বিয়ের অনুষ্ঠান শেষে বউ নিয়ে ট্রলারে করে বাড়ি ফিরছিলেন। বুধবার রাত ১০টার দিকে হাজী শরীয়তুল্লাহ সেতুর পশ্চিম পাশে একটি বালুবোঝাই ট্রলারের ধাক্কায় বরযাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ৫৩ জন যাত্রী ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৪০ ঘ.