ঢাকা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁর সদর উপজেলার বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে শুক্রবার ভোর রাতে ৬৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বৃহস্পতিবার রাতে ৫০২ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার আটক করেছে র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নওগাঁ প্রতিনিধি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে একটি ট্রাকে তল্লাশি চালায়। ট্রাক থেকে উদ্ধার করা হয় ৬৪ কেজি গাঁজা। এ সময় ট্রাকচালকসহ তিনজনকে আটক করা হয়। জব্দ করা হয় ট্রাকটি (কুমিল্লা-ট-১১০০৩৪)।
আটককৃতরা হলে- ট্রাকচালক বাদশা মিয়া (৩৮), তার সহকারী গোলাম মহীউদ্দীন (২৫) ও বিল্লাল হোসেন (২৫)।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, কুমিল্লা থেকে আসা ট্রাকটিতে ভুষির বস্তার ভেতর ৩২টি প্যাকেট পাওয়া গেছে। প্রতিটি প্যাকেটে দুই কেজি করে গাঁজা ছিল। এ ব্যাপারে নওগাঁ থানায় মাদক চোরাচালান আইনে একটি মামলা হয়েছে বলে তিনি জানান।
সাভার প্রতিনিধি জানান, ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের নিরিবিলি নামক স্থানে র্যাব ৫০২ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার আটক করে। এ ব্যপারে আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে।
র্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহ্ মিজান-উল-হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে মহাসড়কের নিরিবিলি নামক স্থানে বিভিন্ন যানবাহন তল্ল
bdnews24