লিটন হায়দার ও প্রকাশ বিশ্বাস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ বছরেও শেষ হয়নি ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার বিচার।
বিস্ফোরক ও হত্যার আলাদা দুই মামলায় ৬১ জনের সাক্ষ্য নেওয়ার পর রাষ্ট্রপক্ষের আবেদনে গত ৩ আগস্ট অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্র্যাইবুনালের বিচারক মাসদার হোসেন ওইদিন দুই মাসের মধ্যে পুলিশের মহাপরির্দশককে একজন দক্ষ ও জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার মাধ্যমে অধিকতর তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।
এর আগে গ্রেনেড সংগ্রহ ও সরবরাহকারী, আক্রমণের পরিকল্পনাকারী আসামিদের শনাক্ত এবং অন্তর্ভুক্ত না করেই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট ফজলুল কবির অভিযোগপত্র দাখিল করেছিলেন।
গত ২৫ জুন রাষ্ট্রপক্ষের আইনজীবী প্যানেলের প্রধান রেজাউর রহমান মামলা দুটির অধিকতর তদন্ত আবেদনে বলেন, "ঘটনার সময় গ্রেনেড দিয়ে হামলা চালানো এবং বিস্ফোরণের মাধ্যমে মানুষ হতাহতের ঘটনা তদন্ত করে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করেছে। এ প্রতিবেদনের ওপর ভিত্তি করেই মামলার কার্যক্রম চলছে।
"তবে বিশেষ ধরনের গ্রেনেড সংগ্রহ ও সরবরাহের বিষয়ে বিস্তারিত তদন্ত হয়নি। একটি প্রভাবশালী মহল এই গ্রেনেড সংগ্রহ ও সরবরাহের জন্য দায়ী। তারা তদন্ত ও বিচার কাজের বাইরে রয়েছেন। এ জন্যই মামলা দুটির অধিকতর তদন্ত হওয়া দরকার।"
গত ১৬ আগস্ট বিচারক মাসদার হোসেন মামলা দুটি আগের বিচারিক আদালতে বদলির আদেশ দেন। কারণ, অধিকতর তদন্তের জন্য বেঁধে দেওয়া দুই মাসের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনে নির্ধারিত বিচারের সময়সীমা ১৩৫ কার্যদিবস শেষ হয়ে যাবে।
১৮ আগস্ট বিস্ফোরক মামলার নথি বিচারের জন্য ঢাকার এক নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনালে এবং হত্যা মামলার নথি অতিরিক্ত মহানগর দায়রা জজের দ্বিতীয় আদালতে পাঠানো হয়। এখনো মামলা দুটির পরবর্তী কোন তারিখ ধার্য করেননি বিচারক এএনএম বশিরউল্লাহ ও ফজিলা বেগম।
এদিকে মামলা দুটিতে রাষ্ট্রপক্ষ সাক্ষী উপস্থাপনে বার বার সময় চায়। এর ফলে বার বার পিছিয়ে যায় বিচার।
এছাড়া বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জজ মিয়া নাটকের মাধ্যমে ঘটনাটি ভিন্নখাতে চালানোর চেষ্টা চলে। পরে তত্ত্বাবধায়ক সরকারের সময় নতুন করে তদন্ত শুরু হয়।
মামলা দায়ের ও অভিযোগপত্র
হামলার ঘটনায় মতিঝিল থানার উপ-পরিদর্শক শরিফ ফারুক আহমেদ বাদি হয়ে মতিঝিল থানায় একটি মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০০৮ সালের ১১ জুন সিআইডির সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট ফজলুল কবির ২২ জনকে আসামী করে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলা দুটি দ্রুত বিচার ট্রাইবুন্যালে স্থানান্তর হয়।
অভিযোগপত্রভুক্ত ২২ আসামির মধ্যে ১৪ জন গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে কারাগারে রয়েছেন। এরা হলেন, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি হান্নান, তার ভাই মুন্সী মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে অভি, আবুল কালাম আজাদ, শরিফ শহিদুল ইসলাম বিপুল, মাওলানা আবু সাইদ ওরফে ডা. আবু জাফর, জাহাঙ্গীর আলম, মাওলানা আবু তাহের, হোসাইন আহমেদ তামিম, মুফতি মইনউদ্দিন শেখ ওরফে আবু জান্দাল, আরিফ হাসান সুমন, রফিকুল ইসলাম গাজী ওরফে সবুজ, উজ্জ্বল ওরফে রতন ও শাহদাত উল্লাহ জুয়েল।
তবে এর মধ্যে শাহাদত উল্লাহ জুয়েল এ মামলায় জামিনে থাকলেও অন্য মামলায় কারাগারে রয়েছেন।
এদের মধ্যে আটজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরা হলেন মুফতি হান্নান, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে অভি, শরীফ শাহেদুল আলম বিপুল, মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, জাহাঙ্গীর আলম, আরিফ হাসান সুমন ও রফিকুল ইসলাম সবুজ।
মামলার সাক্ষ্য-প্রমাণ
মামলার তদন্তে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ৪০৮ জনের সাক্ষ্য নিয়েছে সিআইডি। তাদের মধ্যে আছেন আওয়ামী লীগের শীর্ষ নেতা, পুলিশ সদস্য, ময়নাতদন্তকারী চিকিৎসক ও গুলিস্তান এলাকার বিভিন্ন বিপণি বিতানের নিরাপত্তা কর্মী।
মামলায় ৬৯টি আলামত জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে শেখ হাসিনার গাড়ি, আহত ও নিহতদের রক্তমাখা কাপড়চোপড়, যে ট্রাকে মঞ্চ বানানো হয়েছিল সেই ট্রাক (ট্রাকটি বর্তমানে মালিকের হেফাজতে রয়েছে), গ্রেনেডের স্পি
bdnews24