২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিবাহিনীর ১ হাজার সশস্ত্র সদস্য ভারতে পলাতক : হান্নান শাহ

জনসংহতি সমিতির সামরিক শাখা বিলুপ্ত শান্তিবাহিনীর প্রায় এক হাজার সশস্ত্র সদস্য ভারতে পলাতক রয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সেমিনারে তিনি বলেন, "শান্তিবাহিনীর সব সদস্য এখনো অস্ত্র সমপর্ণ করেনি। কিছু অংশ পার্বত্য চট্টগ্রাম ও ভারতের ত্রিপুরায় আত্মগোপনে থেকে বাঙালিদের অপহরণ করে চাঁদাবাজি করছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 04:13 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

চট্টগ্রাম, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনসংহতি সমিতির সামরিক শাখা বিলুপ্ত শান্তিবাহিনীর প্রায় এক হাজার সশস্ত্র সদস্য ভারতে পলাতক রয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সেমিনারে তিনি বলেন, "শান্তিবাহিনীর সব সদস্য এখনো অস্ত্র সমপর্ণ করেনি। কিছু অংশ পার্বত্য চট্টগ্রাম ও ভারতের ত্রিপুরায় আত্মগোপনে থেকে বাঙালিদের অপহরণ করে চাঁদাবাজি করছে।" হান্নান শাহ বলেন, "পার্বত্য চট্টগ্রাম নিয়ে সুগভীর চক্রান্ত হচ্ছে। ভারত পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিডিআরকে ধ্বংস এবং সেনাবাহিনীকে দুর্বল করেছে। এখন বিডিআর বিদ্রোহের ঘটনা থেকে চোখ ফেরাতে সরকার সেখান থেকে সেনা সদস্যদের সরিয়ে নিচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, "পার্বত্যাঞ্চলে সেনা প্রত্যাহারের ফলে বাঙালিরা নিরাপত্তাহীনতায় ভুগছে। "শান্তি চুক্তি অনুসারে পাহাড়ি ও বাঙালিদের একসঙ্গে থাকার কথা থাকলেও বর্তমানে পার্বত্য চট্টগ্রামকে আলাদা রাজ্য করার অপচেষ্টা চলছে। সেখান থেকে শুধু সেনাবাহিনী নয়, বিডিআর ও পুলিশ সদস্যদেরও প্রত্যাহার করা হচ্ছে।" চিরন্তন বাংলাদেশ চট্টগ্রাম সংসদ আয়োজিত 'এশিয়ান হাইওয়ের নামে করিডোর : জাতীয় নিরাপত্তা' শীর্ষক এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাসান মোহাম্মদ। হান্নান শাহ আরও বলেন," আমরা এশিয়ান হাইওয়ের বিরুদ্ধে নই, কিন্তু এর নামে ভারতকে করিডোর দেওয়ার বিপক্ষে। ভারত বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমারে এশিয়ান হাইওয়ে যেতে দিতে চায় না। অথচ মিয়ানমার হয়ে চীনের সঙ্গে এশিয়ান হাইওয়ে হলে আমরা লাভবান হব। এটি নিয়ে বিএনপি বা চারদলীয় জোট নয়, আওয়ামী লীগ রাজনীতি করছে।" তিনি বলেন, "আওয়ামী লীগের করা শান্তিচুক্তিতে অনেক ত্র"টি রয়েছে। সেখানে শান্তিবাহিনীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।" আওয়ামী লীগ তার বন্ধু ভারতকে খুশি রাখতে ব্যস্ত রয়েছে মন্তব্য করে হান্নান শাহ বলেন, "ভারত তার প্রতিবেশী কোন দেশের সঙ্গে কখনোই সুম্পর্ক রাখেনি। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের প্রাপ্য ন্যায্য কোন হিস্যাই তারা দেয়নি।" ভারতই এদেশে 'তত্ত্বাবধায়ক সরকারের নামে একটি অসাংবিধানিক সরকার' চাপিয়ে দিয়েছিল বলে মন্তব্য করেন তিনি। সেমিনারে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেন, চট্টগ্রামকে বাদ দিয়ে এশিয়ান হাইওয়ে করা হলে তা কখনো মেনে নেওয়া হবে না। ভারত টিপাইমুখ বাঁধ নির্মাণ করে দেশকে মরুকরণের দিকে ঠেলে দিচ্ছে। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকারের মন্ত্রীরা এশিয়ান হাইওয়ে নিয়ে যে কথা বলছেন তা জাতিকে উৎকণ্ঠিত করেছে। এতে প্রমাণ হয়, দেশের প্রতি তাদের কোন কমিটমেন্ট নেই।" তারা নির্বাচনের আগে ভারতকে দেওয়া প্রতিশ্র"তির বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেন তিনি। সংগঠনের সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল, নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক আহসান উল্লাহ, জামায়াতনেতা ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএইচ/এসকে/২১২৯ঘ.