২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার শুরু রমজান

শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 02:14 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ২০, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে শুক্রবার। ধর্ম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে রাত ৮ টা ১০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনে এ সভা হওয়ার কথা রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে দেশের কোথাও রমজানের চাঁদ দেখা গেলে ৯৫৫৬৪০৭, ৯৫৫৫৯৫১, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৯৬৪৩ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন করে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া ৯৫৬৩৩৯৭ নম্বরে ফ্যাক্স করেও খবর জানানো যাবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএইচ/এসকে/১৯২৯ঘ.