২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে আগুনে অর্ধশতাধিক ঝুট গুদাম ছাই

টঙ্গীর দত্তপাড়ার কলাবাগান এলাকায় ঝুট পল্লীতে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক গুদাম পুড়ে গেছে। দমকল বাহিনী ও স্থানীয়রা জানায়, ভোর ৫টার দিকে গুদামগুলোতে আগুন লাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 08:53 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

গাজীপুর, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টঙ্গীর দত্তপাড়ার কলাবাগান এলাকায় ঝুট পল্লীতে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক গুদাম পুড়ে গেছে। দমকল বাহিনী ও স্থানীয়রা জানায়, ভোর ৫টার দিকে গুদামগুলোতে আগুন লাগে। গাজীপুর, টঙ্গী ও কুর্মিটোলা থেকে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ঝুট পল্লীর ব্যবসায়ী লিটন মৃধা। গাজীপুর দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, তদন্তের পরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৪৪৫ ঘ.