পটুয়াখালী, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালের ছাদ থেকে পড়ে একজন নিহত এবং একজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মো. শাহ আলম (৩৭)। গুরুতর আহত এমদাদুল হককে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে ভূমি উপ-সহকারী কর্মকর্তা তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহ আলম ও এমাদুল হক মসজিদের মাইক বাঁধতে মির্জাগঞ্জ উপজেলা হাসপাতালের তিন তলার ছাদে ওঠেন। পা পিছলে তারা দু'জনই মাটিতে পড়ে গেলে শাহ আলম ঘটনাস্থলে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২৫ ঘ.
bdnews24