২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কারপন্থী 'বর্ণচোরাদের' ব্যাপারে সতর্ক থাকতে বললেন দেলোয়ার

দলের সংস্কারপন্থীদের 'বর্ণচোরা' আখ্যায়িত করে তাদের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। "তিনি বলেন, "সংস্কারপন্থী বর্ণচোরাদের কাছ থেকে এখন আমরা সতর্ক থাকবো।" মঙ্গলবার বিকেলে আইন পেশায় অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ারের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 06:36 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলের সংস্কারপন্থীদের 'বর্ণচোরা' আখ্যায়িত করে তাদের ব্যাপারে সতর্ক থাকতে বলেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, "সংস্কারপন্থী বর্ণচোরাদের কাছ থেকে এখন আমরা সতর্ক থাকবো।" মঙ্গলবার বিকেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা ইউনিটের উদ্যোগে আইন পেশায় অ্যাডভোকেট খোন্দকার দেলোয়ারের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার নেতৃত্বে দলকে আরও গতিশীল করা হবে জানিয়ে দেলোয়ার বলেন, "আমার বয়স হয়েছে বলেই আমি বৃদ্ধ নই। আমার মনোবল রয়েছে।" বর্তমান সরকার নীল নকশা অনুযায়ী ক্ষমতায় এসেছে এবং সে অনুযায়ী তারা দেশ চালাচ্ছে অভিযোগ করে তিনি বলেন," আমরা আইন পেশায় থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন সামরিক সরকারকে গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে প্রতিহত করেছি।" বিএনপি মহাসচিব আরও বলেন, "ঢাকা আইনজীবী সমিতিতে আমার সমৃদ্ধ অতীত রয়েছে। আইনজীবীদের মধ্যে আমরা কখনো রাজনীতি টেনে আনিনি। ১৯৫৮ সালের জুলাই মাসে আমি এই বারে আইনজীবী হিসেবে কাজ শুরু করি।" অ্যাডভোকেট ফজলুল রহমান খানের সভাপতিত্বে ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছের হোসেন প্রধান অতিথির বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার। অনুষ্ঠানে ফুলের মালা দিয়ে দেলোয়ার হোসেনকে বরণ করা হয়। এছাড়া তাকে বিশেষ পদকও দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএনএস/এসএইচ/এইচএ/২৩৫৮ঘ.