২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসক নিয়োগে বিশেষ বিসিএস পরীক্ষার সুপারিশ সংসদীয় উপ-কমিটির

সাধারণ বিসিএস পরীক্ষার মাধ্যমে চিকিৎসক নিয়োগের পদ্ধতি বাতিল করে তাদের জন্য বিশেষ বিসিএসের সুপারিশ করেছে এ সংক্রান্ত সংসদীয় উপ-কমিটি। সরকারি হাসপাতালে চিকিৎসকদের শূন্য পদ পূরণের জন্য তারা এ সুপারিশ করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ উপ-কমিটি গঠন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 04:28 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাধারণ বিসিএস পরীক্ষার মাধ্যমে চিকিৎসক নিয়োগের পদ্ধতি বাতিল করে তাদের জন্য বিশেষ বিসিএসের সুপারিশ করেছে এ সংক্রান্ত সংসদীয় উপ-কমিটি। সরকারি হাসপাতালে চিকিৎসকদের শূন্য পদ পূরণের জন্য তারা এ সুপারিশ করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ উপ-কমিটি গঠন করে। ভঙ্গুর স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে সরকারি হাসপাতালগুলোকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করারও সুপারিশ করেছে কমিটি। সেগুলোর জন্য মানসম্মত চিকিৎসা সরঞ্জাম কেনা নিশ্চিত করতে সরকারি ক্রয় বিধি সংশোধনেরও সুপারিশ করা হয়। মঙ্গলবার সংসদ ভবনে এ উপ-কমিটির বৈঠক শেষে এর প্রধান মো. আমানুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব কথা জানান। তিনি বলেন, "চিকিৎসকদের জন্য আমরা অভিন্ন বিসিএস পরীক্ষা বাতিলের সুপারিশ করেছি। সরকারি কর্ম কমিশনকে অবশ্যই চিকিৎসকদের জন্য মেডিকেল বিসিএস এর সুযোগ দিতে হবে।" "সরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে চাকরি পাওয়ার জন্য চিকিৎসা শাস্ত্রের শিক্ষার্থীরা পরিসংখ্যানের মতো সাধারণ বিষয় কেন পড়বেন? সরকারি কর্ম কমিশন চিকিৎসকদের জন্য আগে এ ধরনের 'মেডিকেল বিসিএস পরীক্ষা' নিয়েছে উল্লেখ করে উপ-কমিটির প্রধান আরও বলেন, "যারা চিকিৎসকদের জন্য সাধারণ বিসিএসের ধারা তৈরি করেছে তারা জাতির ব্যাপক ক্ষতি করেছে। বিশেষ বিসিএস পরীক্ষার ব্যবস্থা না করলে অদূর ভবিষ্যতে সরকারি হাসপাতালগুলোতে কোনও চিকিৎসক থাকবে না বলে মন্তব্য করেন বিগত আওয়ামী লীগ শাসনামলের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকারী ময়মনসিংহের এই সাংসদ। আমানুল্লাহ বলেন, ইতোমধ্যে চিকিৎসক ঘাটতি এতোটাই প্রকট হয়েছে যে সরকারকে অ্যাডহক ভিত্তিতে ছয় হাজার চিকিৎসক নিয়োগ দিতে হচ্ছে। বর্তমান পরীক্ষা পদ্ধতি অনুসারে চিকিৎসায় স্নাতকদের বিসিএসের লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হতে সাধারণ বিষয়গুলোর ওপর ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে হয়। এটা বাধ্যতামূলক। তবে চিকিৎসায় স্নাকতদের খুব কম সংখ্যকই বিসিএস পরীক্ষায় পাসের ওই পূর্বশর্ত