২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাস ধর্মঘট প্রত্যাহার

গোপালগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট মঙ্গলবার সকালে প্রত্যাহার করা হয়েছে । ধর্মঘট প্রত্যাহারের পর গোপালগঞ্জের অভ্যন্তরীণ সব রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 12:31 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

গোপালগঞ্জ, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট মঙ্গলবার সকালে প্রত্যাহার করা হয়েছে । ধর্মঘট প্রত্যাহারের পর গোপালগঞ্জের অভ্যন্তরীণ সব রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। গোপালগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি ইলিয়াস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ভুত পরিস্থিতি নিরসনে জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী খান আবু মিয়া সোমবার বিকেলে দুপক্ষকেই নিয়ে বৈঠকে করেছেন। বৈঠকে কোটালীপাড়ার হোসেন কামাল গ্র"পের কান্দি-পীড়ারবাড়ি সড়কে দশটি বাস চলতে দেওয়ার প্রস্তাব করা হয়। এ প্রস্তাবে উভয় পক্ষ সম্মত হওয়ায় মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয় বলে তিনি জানান। গত রোববার কোটালীপাড়া উপজেলার কান্দি-পীড়ারবাড়ি সড়ক থেকে অবৈধ বাস প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জ বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৪২ ঘ.