২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাধা সত্ত্বেও শান্তি চুক্তি বাস্তবায়নে দমবে না সরকার: দীপংকর

প্রতিবন্ধকতা থাকলেও সরকার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে কিছুতেই পিছু হটবে না বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বর্তমান সরকার শান্তিচুক্তি বাস্তবায়নে খুব আন্তরিক বলেও জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 10:51 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধকতা থাকলেও সরকার পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে কিছুতেই পিছু হটবে না বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বর্তমান সরকার শান্তিচুক্তি বাস্তবায়নে খুব আন্তরিক বলেও জানান তিনি। সোমবার সকালে সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম আন্তর্জাতিক কমিশনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, "চুক্তি বাস্তবায়নে ছোট-বড় প্রতিবন্ধকতা থাকতেই পারে। এজন্য আমরা উদ্বিগ্ন নই। এ বিষয়ে সরকার কোনওভাবেই দমবে না।" গত রোববার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে প্রতিনিধি দলটি সাক্ষাৎ করে পার্বত্যাঞ্চল থেকে সেনা প্রত্যাহারে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানায়। একই সঙ্গে তারা আশা প্রকাশ করেন, সেনা প্রত্যাহারের পরও সেখানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না। দীপংকর জানান, আন্তর্জাতিক কমিশন শান্তিচুক্তি বাস্তবায়নের বিষয়ে তার (প্রতিমন্ত্রী) কাছে জানতে চেয়েছে। এ সময় তাদের জানানো হয়, সরকার চুক্তি বাস্তবায়নে খুবই আন্তরিক। ইতোমধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে প্রয়োজনীয় কমিটিগুলোও পুনর্গঠন করা হয়েছে। ভূমি কমিশনের কাজও শুরু হয়েছে। আগামী বুধবার অনুষ্ঠেয় শান্তি চুুক্তি বাস্তবায়ন কমিটির বৈঠকে এ লক্ষ্যে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। চুক্তি বাস্তবায়নে প্রতিবন্ধকতার কথা স্বীকার করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "ছোট-বড় প্রতিবন্ধকতা থাকতেই পারে। ১৯৯৭ সালের চুক্তির পর থেকেই এ প্রতিবন্ধকতা এসেছে। এরপরও অনেক কিছুই আমরা বাস্তবায়ন করেছি। এখনও প্রতিবন্ধকতা রয়েছে। তবে চুক্তি বাস্তবায়নে আমরা দমার পাত্র নই।" বুধবার পর্যন্ত পার্বত্যঞ্চল থেকে সেনা প্রত্যাহার স্থগিত রাখতে গত রোববার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে ওই স্থগিতাদেশ শান্তি চুক্তি বাস্তবায়নে গঠিত কমিটির বৈঠকে কোনও প্রভাব ফেলবে না বলে দাবি করেন তিনি। দীপংকর বলেন, "স্থগিতাদেশের বিষয়টি আদালতের। এর সঙ্গে সংসদীয় কমিটি কিংবা চুক্তি বাস্তবায়ন কমিটির সভার কোনও সম্পর্ক নেই।" পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা স