২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দু'গ্র"পে টানা সাত ঘণ্টা সংঘর্ষ

উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপির দুই গ্র"পের মধ্যে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত টানা সাত ঘণ্টা সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 02:01 PM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিএনপির দুই গ্র"পের মধ্যে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত টানা সাত ঘণ্টা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে নারী-শিশুসহ কমপক্ষে দুই শতাধিক লোক আহত হয়েছে। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের বাড়িসহ বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ রাউন্ড কাঁদানে গ্যাস এবং ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। ঘটনার পর এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা। ওসি জানান, উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেওয়া নিয়ে সরাইল সদরে উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সৈয়দটুলা ও কুট্টাপাড়া গ্রামের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। তিনি বলেন, সকাল ১১ টা বিকেল ৬টা পর্যন্ত চলা সংঘর্ষে উভয় দল তীর, কোচ, বল্লম, লাঠিসোটাসহ দেশিয় অস্ত্র ব্যবহার করে। এ সময় কুট্টাপাড়ায় আনোয়ার হোসেনের বাড়িসহ কয়েক বাড়ি ভাঙচুর হয়। ওসি জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। সরাইলের একজন স্থানীয় সাংবাদিক জানান, মঙ্গলবার রাতে সুমন নামে স্থানীয় একজন বিএনপি নেতা উপজেলা নির্বাচনে সরাইল শাখা বিএনপির সভাপতি আব্দুর রহমানের পক্ষে কাজ না করার জন্য আনোয়ার হোসেনকে দোষারোপ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাত ১২টার দিকে আব্দুর রহমানের সমর্থক উপজেলা শ্রমিক দলের সভাপতি সৈয়দটুলা গ্রামের দুলাল মিয়া তার অনুসারীদের নিয়ে আনোয়ারকে ধাওয়া করেন। এ ঘটনায় বুধবার বিএনপির সৈয়দটুলা ও কুট্টপাড়ার দুই দল সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়। তিনি জানান, আহতদের মধ্যে হারিজ মিয়া (৩৯), সাচ্চু মিয়া (৩০), জয়নাল মিয়া (৩০), সানাউল্লাহ (৪২), কুদ্দুস মিয়া (৫০), হান্নান মিয়া (২৮), শ্রমিকদলের সভাপতি দুলাল (৩৫), আলমগীর মিয়া (৪০), স্বপন (৪০), দানু মিয়া (৪০) ও কামাল মিয়াকে (৪৫) সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সৈয়দটুলা গ্রামের আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার সূত্রপাত সম্পর্কে তিনি জানেন না। তবে দুই গ্রামের বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে ফোনে যোগাযোগ করেও কথা বলা যায়নি। এলাকাবাসী জানান, সভাপতি আব্দুর রহমান ব্রাহ্মণবাড়িয়া শহরে থাকেন। তিনি আইন পেশায় নিয়োজিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৬ ঘ.