২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ আগস্ট নিয়ে সচিত্র বাংলাদেশের বিশেষ সংখ্যা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) নিয়মিত প্রকাশনা সচিত্র বাংলাদেশের বিশেষ সংখ্যা প্রকাশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 11:15 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) নিয়মিত প্রকাশনা সচিত্র বাংলাদেশের বিশেষ সংখ্যা প্রকাশ হয়েছে। বুধবার তথ্য অধিদপ্তরে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন। তথ্যমন্ত্রী বলেন, "বঙ্গবন্ধু নিহত হওয়ার পর দেশের সচেতন বুদ্ধিজীবী ও লেখকরা অনেক সাহসী লেখা লিখেছিলেন। সে সব সাহসী লেখা সচিত্র বাংলাদেশের বিশেষ সংখ্যায় ছাপানো হয়েছে। এতে ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃত ইতিহাস সম্পর্কে জানতে পারবে।" মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রশাসন ও সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম বলেন, "বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় ঘোষিত ভিশন ২০২১ একই বিষয়। এটা বাস্তবায়িত হলেই বঙ্গবন্ধুর স্বপ্নও বাস্তবায়ন হবে।" অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, তথ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী ও ডিএফপি'র সিনিয়র সম্পাদক ড. মোহাম্মদ হান্নান বক্তব্য রাখেন। বর্তমান সরকারের সময়ই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন এবং রায় কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন আনিসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএফপি মহাপরিচালক কামরুন নাহার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৭২২ ঘ.